২২ ফেব্রুয়ারি ২০১৩ - ২০:৩০

স্বৈরাচারী আলে সৌদ সরকার সৌদি আরবের বিভিন্ন সম্প্রদায়ের মাঝে বিভেদ সৃষ্টির মাধ্যমে, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের বিষয়ে জনগণের ন্যায্য দাবীকে সাম্প্রদায়িক বিষয় বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি এবার তারা এদেশের পূর্বাঞ্চলের সংখ্যা গরিষ্ট শিয়া এলাকাসমূহে শিয়া বিরোধী বই বিতরণ করার পদক্ষেপ নিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সৌদি আরবের সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় এদেশের আল-শারকিয়া প্রদেশের বিভিন্ন অঞ্চলে একটি বই বিতরণ করেছে, যাতে শিয়াদের আকিদার উপর আক্রমণ এবং তাদেরকে তাকফির (কাফের বলে আখ্যায়িত) করা হয়েছে।

সৌদি আরবের সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় সকল প্রাথমিক স্কুলে এ বইটি বিতরণ করে শিয়াদের আকিদার উপর হামলা করেছে। এছাড়া বিশ্বের সকল শিয়াদেরকে কাফের ও তাদেরকে মুসলমানদের জন্য বিপজ্জনক বলে উপস্থাপন করা হয়েছে ঐ বইতে।

ইন্টারনেটের সামাজিক ওয়েব সাইটসমূহে প্রকাশিত ঐ বইয়ের ছবিতে দেখা গেছে যে, সৌদি আরবের সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় আল-বাহাহ ও আল-শারকিয়া দু’টি অঞ্চলে ঐ বই পোষ্ট করেছে।

সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের কিছু কিছু সূত্র, নাজরান, মদিনা মুনাওয়ারাহ, হায়েল ও আল-কাসিম অঞ্চলের হাইস্কুলসমূহেও এ বই পৌঁছানোর সংবাদ দিয়েছেন।

উল্লেখ্য, স্বৈরাচারী আলে সৌদ সরকার সৌদি আরবের বিভিন্ন সম্প্রদায়ের মাঝে বিভেদ সৃষ্টির মাধ্যমে, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের বিষয়ে জনগণের ন্যায্য দাবীকে সাম্প্রদায়িক বিষয় বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি এবার তারা এদেশের পূর্বাঞ্চলের সংখ্যা গরিষ্ট শিয়া এলাকাসমূহে শিয়া বিরোধী বই বিতরণের পদক্ষেপ নিয়েছে।#